অনুভূতিতে শ্রাবণ

আকাশের মেঘে মেঘে ভাসা ভাসা কথার মাঝে অস্থির স্লোগান, হিমেল বাতাসের গায়ে মিশে মিশে একাকার মৃত্তিকার মেটে ঘ্রাণ। ঘুরে ঘুরে কুলোয় ফিরে শ্র...

অনূভুতিতে শ্রাবণ

আকাশের মেঘে মেঘে ভাসা ভাসা কথার মাঝে অস্থির স্লোগান,
হিমেল বাতাসের গায়ে মিশে মিশে একাকার মৃত্তিকার মেটে ঘ্রাণ।
ঘুরে ঘুরে কুলোয় ফিরে শ্রান্ত ভেজা বিহঙ্গ ক্লান্তিতে চোখ বুজে,
পাতায় পাতায় ছেয়ে অচল কেশরী বর্ষণের কোলে মুখ গুজে।

দেখতে দেখতে হারিয়ে ফেলা কাঙ্ক্ষিত কৃষ্ণপটের মায়া,
গহন বেদনা গান নয় প্রেমময়; নিভৃত দহনে দগ্ধ ছায়া।
মুক্ত মন শ্রাবণক্ষণ তন্ময়তায় দেখে স্মৃতির ঘূর্ণিতে প্রণয়,
ফিরে ফিরে আসে বুঝি গম্ভীরতায় বৃষ্টি ভেজা সেই অন্বয়।

সেতো পার করে আসা সেই অতীত পুঞ্জে ঘোলাটে আদল,
টিপ টিপ শব্দে একটু সহানুভূতি হাতড়ে বেড়ায় বাদল।
ভব জুড়ে ভবঘুরের প্রতীক্ষিত প্রেমালয় যত্রতত্র ঠিকানা গড়ে,
অন্যদিকে একান্ত প্রিয়া অপেক্ষার পাথেয় দিয়ে বুকের পাঁজর ভরে।

প্রিয় পথ হারায় সেতো নীল গোলাপের পথ মারায়,
পিছুটান ভুলে জীবনে শরতের রোদের উষ্ণতা জড়ায়।
যায় না চেনা, বোঝে না মিলনটুকু জ্যোৎস্নালোকের দেয়া।
দিনে মরীচিকা রাতে স্নপ্ন দেখে ঐশ্বর্য্যের চিরতা মাখে কাঁয়া।

ভুল করেও কখনো আসে না অনুভূতিতে শ্রাবণ।
এদিকে অবিরাম ধারায় ঝরে ঝরে শুরু হয় প্লাবন।
সহিষ্ণুর মহাশূন্য জুড়ে মনোক্ষুণ্ন মেঘের দহন।
মুহুর্তগুলো রাঙায় এক অমাবস্যায় দুই গ্রহণ।


রচনাকালঃ সেপ্টেম্বর, ২০০৭

0 মন্তব্য: