সুপ্ত আশার হাতছানি
মে ২১, ২০১৯
মে ২১, ২০১৯
এখনো স্বপ্ন প্রস্তুত- হাজার ক্লান্তির ঘুমের ঘোরে; সুখের কারুকাজ দিয়ে সাজাতে এক স্নিগ্ধ ভুবন। এখনো শীতের সকালে পূর্বাকাশে রোদেলা অস্তিত...
এখনো স্বপ্ন প্রস্তুত- হাজার ক্লান্তির ঘুমের ঘোরে;
সুখের কারুকাজ দিয়ে সাজাতে এক স্নিগ্ধ ভুবন।
এখনো শীতের সকালে পূর্বাকাশে রোদেলা অস্তিত্বকে
সর্বস্ব উজাড় করে ভালবাসি বলে হিমেল সুজন।
বন্ধু চলো না স্বপ্ন দেখি।
প্রিয় হাসি অধরে মেখে মুছে ফেলি সজল আঁখি।
এখনো জীবন জড়ায় নিঃস্বার্থ আলিঙ্গনে,
হৃদ-মাঝারের প্রাচীর বনে যায় স্বপ্ন সোপানে।
এখনো নগ্ন দুপুরে বৃষ্টি খুঁজে শেষ ঠিকানা
ঘাসফুলের দিগন্তে মিশে যাওয়া রংধনুর মনে।
বন্ধু চলো না হারাই অজানাতে।
অশ্রু-শিশির-বৃষ্টি একাকার করে রোদ্দুর খুঁজি অনন্তে।
রচনাকালঃ ডিসেম্বর, ২০০৭
আমি আরণ্যক রাহাত। শৈবালের গায়ে জমে থাকা বিন্দু বিন্দু জলের মত জীবনটাকে গুছিয়ে নেয়ার নিমিত্তে নিয়ত ছুটে চলতে চলতে দিন শেষে যখন নিজের জন্য কিছুটা সময় বেছে নেই তখন প্রিয় প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়ানো, প্রিয় মানুষগুলোর হাসিমুখ আর কবিতা কড়চার মাঝে খুঁজে পাই নিজের ভালবাসার জায়গাটা। সেই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের অঙ্কুরে প্রিয় কিছু অনুভূতি আর কিছু আনাড়ী শব্দগুচ্ছের বুননে সৃষ্ট আমার কবিতাগুলোকে নিয়ে এই অথৈ আন্তঃজাল সমুদ্রে ছোট্ট এক খন্ড দ্বীপের নামান্তর চিত্রকল্পের প্রস্তাবনা।
0 মন্তব্য: